দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১১:১৩, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ সম্পন্ন: জুনিয়র রাজশাহীর চমক

অক্টোবর ১১, ২০২৬
in সারাদেশ
A A
0
চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ সম্পন্ন: জুনিয়র রাজশাহীর চমক
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত ‘চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং মহিলা বিভাগে চট্টগ্রাম তায়কোয়ানডো একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, প্রতিযোগিতাটিতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে জুনিয়র বিভাগে শতভাগ সাফল্যসহ মোট ১০টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জিতে নজর কেড়েছে রাজশাহী তায়কোয়ানডো একাডেমি।  

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় সিজেকেএস জিমনেসিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।  

এবারের দুই দিনব্যাপী টুর্নামেন্টে দেশের ৭টি জেলা ও ২৯টি ক্লাবের মোট ৪৮০ জন উদীয়মান প্রতিযোগী বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মহিলা বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম তায়কোয়ানডো একাডেমি এবং রানার্সআপ ট্রফি জিতে নিয়েছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা। পুরুষ বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জয় করে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। এই বিভাগে পয়েন্টের সমতায় যৌথভাবে রানার্সআপ অর্জন করে বনানী তায়কোয়ানডো ক্লাব ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।  

এদিকে টুর্নামেন্টে জুনিয়র বিভাগে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির ক্ষুদে যোদ্ধাদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। ফাইট বিভাগে অংশ নেওয়া ৫ জন প্রতিযোগীর সবাই স্বর্ণপদক অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ফাইটে স্বর্ণজীয়রা হলেন— রামিন, রুহি, কাব্য, জান্নাত ও মাধুর্য। পাশাপাশি পুমসে বিভাগেও রামিন, রুহি, কাব্য, কাউরিন ও নেওয়াজের চমৎকার নৈপুণ্যে আরও ৫টি স্বর্ণপদক লাভ করে দলটি। সব মিলিয়ে ১০টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে নিজেদের ক্যাটাগরিতে রানার্সআপের গৌরব ঝুলিতে পুরে রাজশাহী তায়কোয়ানডো একাডেমি।  

পুরস্কার বিতরণী শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী খেলোয়াড়দের নৈপুণ্য ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে ক্রীড়াবিদদের ধারাবাহিক সাধনা অব্যাহত রাখার আহ্বান জানান।

Recommended

রাজশাহীর গোদাগাড়ীতে অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

10 months আগে
‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ

‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743