দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:০৫, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোমস্তাপুরে সেচের অভাবে ১২শ বিঘা জমির ধান হুমকির মুখে 

এপ্রিল ২৫, ২০২৪
in সারাদেশ
A A
0
গোমস্তাপুরে সেচের অভাবে ১২শ বিঘা জমির ধান হুমকির মুখে 

ছবি : গোমস্তাপুর প্রতিনিধি

Share on FacebookShare on Twitter

মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিনিধিঃ

বরেন্দ্র উন্নয়ন কতৃর্পক্ষের ( বিএমডিএ) অবহেলায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে বড়বিলের প্রায় ১২শ বিঘা জমির বোরোধান মরতে বসেছে। ওই এলাকার কৃষকদের অভিযোগের প্রেক্ষিত বৃহস্পতিবার ওই এলাকা সরজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে।

সরজমিনে দেখা যায়,দীর্ঘদিন দিন যাবত পানি সরবরাহ বন্ধ থাকায় পানির অভাবে ওই এলাকার জমিগুলো শুকিয়ে গেছে। এছাড়া ধানগাছগুলো শুকিয়ে বিবর্ন হয়ে গেছে। কৃষকরা জানায় এ অবস্থা চলতে থাকলে ধানরক্ষা করা দূরহ হয়ে পড়বে।

জানা গেছে, বিএমডিএর গোমস্তাপুর জোনের আওতায় রামদাস সেতুর নিচে পূনর্ভবা নদী থেকে সেচ পাম্পের (মর্টারের) মাধ্যমে পানি  উত্তোলন করে আকারির বাঁধ (খাঁড়ি) হয়ে সেচের পানি ওই এলাকায় অবস্থিত ৫ টি এলএলবি পাম্পের মাধ্যমে ওই এলাকার জমিগুলোতে সরবরাহ করা হয়ে থাকে। ওই এলাকার এলএলবি পাম্প চালকরা জানায়, বিএমডিএ খালে গত কয়েকদিন যাবত পানি সরবরাহ না করায় আমরা কৃষকদের জমিতে পানি সরবরাহ করতে পারছি না। এরফলে অনাবৃষ্টি ও চলতি দাবদাহের মধ্যে  ঠিকমত জমিতে পানি সরবরাহ না করায় ওই এলাকার শতশত বিঘা জমির ধান হুমকির মুখে পড়েছে। কৃষকরা জানায়,পানির উৎস মুখ সচল রাখতে তারা নদী খনন করে বিএডিএকে সহযোগিতা করার পরও সেচকাজ স্বাভাবিক রাখতে  তারা কোন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।এমনকি কোন সমস্যা হলে বিএমডিএর সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ানদের (মেকানিক) সেবা পাওয়া যায় না। ওই এলাকার কৃষক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী জানান, বিষয়টি আমরা ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করবো। তবে, বিএমডিএর দাবী, ওই এলাকার সেচের পানির মূল উৎস পূনর্ভবা নদীর পানির স্তর আশংকাজনক হারে নিচে নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট অপারেটর আনোয়ার হোসেন জানান, কৃষকরা দীর্ঘদিন যাবত সেচের পানি না পাওয়ার যে অভিযোগ করেছে তা সঠিক নয়। নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত ২ দিন যাবত ওই এলাকায় পানি সরবরাহ করা  সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার বিকেলে সেচপাম্পগুলো নদীর পানির কাছাকাছি নিয়ে পানি উত্তোলনের চেষ্টা করা হবে।

এ প্রসঙ্গে বিএমডিএ, গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আহসান হাবীবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আমরা দ্রুত কৃষকদের দূর্ভোগ লাঘবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

6 months আগে
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শিগগিরই পদক্ষেপ: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শিগগিরই পদক্ষেপ: আসিফ মাহমুদ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743