দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১২:৩০, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
in সারাদেশ
A A
0
গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার
Share on FacebookShare on Twitter

মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হেরোইন ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে গোদাগাড়ী মডেল থানাধীন হরিসংকরপুর গ্রামের পদ্মার চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী হরিসংকরপুর গ্রাম থেকে বড়গাছীগামী সড়কের পাশের পদ্মার চর এলাকায় অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা অন্ধকারের সুযোগ নিয়ে একটি ব্যাগ ফেলে পাশের আমবাগানের দিকে পালিয়ে যায়।

পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন Eskuf সিরাপ ও মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন Eskuf সিরাপ ও মোটরসাইকেল আটক

2 weeks আগে
২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743