দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:২৮, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গাইবান্ধায় ক্যামেরা সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

নভেম্বর ২৭, ২০২৬
in সারাদেশ
A A
0
গাইবান্ধায় ক্যামেরা সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

শামীম রেজা গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ খেলায় গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ৫ উইকেটে হারিয়ে জয়লাভ করেছে গাইবান্ধা পৌরসভা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টারের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক বাবলু খান।

খেলায় প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটি ৮৮ রান সংগ্রহ করে। ফলে জয়ের জন্য গাইবান্ধা পৌরসভার সামনে লক্ষ্য দাঁড়ায় ৮৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে জয়ের লক্ষ্যে এগিয়ে যায় গাইবান্ধা পৌরসভার খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ফলে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে গাইবান্ধা পৌরসভা।

খেলাকে কেন্দ্র করে জেলা স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

আয়োজকরা জানান, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Recommended

দাফনের ২৫ বছর পর অক্ষত মর‌দেহ উদ্ধার

দাফনের ২৫ বছর পর অক্ষত মর‌দেহ উদ্ধার

1 year আগে
শিবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743