দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৪৭, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গড়ে ওঠা কফি শপের আড়ালে যা যা চলতো

সেপ্টেম্বর ৩০, ২০২৬
in সারাদেশ
A A
0
গড়ে ওঠা কফি শপের আড়ালে যা যা চলতো
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দুর্গম একটি চরে কাশবনের আড়ালে গড়ে ওঠা কথিত কফি শপ ও বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে মাদক সেবন, জুয়া ও অশ্লীল নৃত্যসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল। অভিযানে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের সামাদের ঘাটসংলগ্ন ইসলামপুর চরে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ইসলামপুর চরের বিস্তীর্ণ কাশবনের মধ্যে কয়েকজন যুবক কফি শপের নামে ওই বিনোদনকেন্দ্র গড়ে তোলেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, সন্ধ্যার পর সেখানে দূর-দূরান্ত থেকে লোকজন আসতেন। মাদক সেবন, জুয়া ও অশ্লীল নৃত্যের আয়োজন করা হতো। কাশবনের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চলত বলেও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিনের নেতৃত্বে গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন বলে জানা গেছে।

সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন বলেন, ভারতীয় সীমান্তসংলগ্ন দুর্গম ওই কাশবনে কফি খাওয়ার উদ্দেশ্যে লোকজন যাওয়ার কথা বলা হলেও সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বিনোদনের আড়ালে মাদক সেবন বা কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

2 years আগে
বিকেলে আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ

বিকেলে আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743