দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১০:৫২, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ চলছে অন্য স্থানে

ডিসেম্বর ২৯, ২০২৪
in জাতীয়
A A
0
খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ চলছে অন্য স্থানে

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

গত বুধবার গভীর রাতে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ও দুদিনের সাপ্তাহিক ছুটির পর আজ রোববার যথারীতি খুলছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলোর কাজ অন্যস্থানে শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ঢুকতে পারলেও সচিবালয়ে কার্যক্রম ছিল সীমিত।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে। 

এর আগে গতকাল শনিবার সচিবালয় খোলার জন্য দিনভর প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলছে বলে জানা গেছে। 

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণায়ল ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করবেন আগারগাঁওয়ের ডাক ভবনে।

অন্যদিকে আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে প্রতিনিধিদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। আগুনের ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখেই শুক্রবার থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ে ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়।

Recommended

ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান

ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান

3 weeks আগে
ভালুকায় ৫ মাসের শিশু সামিয়াকে বাঁচাতে অসহায় বাবার আকুতি

ভালুকায় ৫ মাসের শিশু সামিয়াকে বাঁচাতে অসহায় বাবার আকুতি

6 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743