দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১২:৩৩, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সেপ্টেম্বর ১৩, ২০২৫
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র  কৃষকদের তিন ফসলি কৃষি জমি  কেড়ে নিয়ে ভূটানকে লিজ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় গত শুক্রবার দুপুরে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরীহ কৃষকদের শত শত বিঘা আবাদি জমি ষড়যন্ত্রমূলকভাবে খাস খতিয়ানভুক্ত করে ভূটান রাজাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য লিজ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ এরশাদুল মিয়া এবং সঞ্চালনা করেন ফারুক আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, “এই জমি আমাদের বাপ-দাদার রক্তে-ঘামে অর্জিত সম্পদ। কোনো প্রকার আলোচনা ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে এই জমি খাস ঘোষণা করে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার চক্রান্ত আমরা যেকোনো মূল্যে প্রতিহত করব।”

বক্তারা আরও বলেন, “সরকার একদিকে কৃষকদের উন্নয়নের কথা বলে, অন্যদিকে কৃষকদের শেষ সম্বল কেড়ে নিয়ে ভূমিদস্যুদের হাতে তুলে দেয়। আমরা আমাদের জীবন দেব, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ব না। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক লিজ চুক্তি বাতিল করে জমির প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে।” 

সমাবেশ থেকে সরকারের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, যদি অবিলম্বে এই অবৈধ প্রক্রিয়া বন্ধ করা না হয়, তবে কুড়িগ্রামের সমস্ত কৃষক সমাজকে সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের উপদেষ্টা এডভোকেট মোঃ রায়হান কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক  মনতাজ মিয়া, সদস্য সচিব রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। স্থানীয় কৃষক নেতৃবৃন্দ  সমাবেশ থেকে নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করেন ।

১. ভোগডাঙ্গা মৌজার জে.এল. নং ৪৩-এর জমিকে খাস খতিয়ানভুক্ত করার অবৈধ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। 

২. ভূটান রাজার সাথে সম্পাদিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের লিজ চুক্তি বাতিল করতে হবে। 

৩. জমির প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিত করতে হবে এবং কোনো প্রকার হয়রানি বন্ধ করতে হবে।

Recommended

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, চলছে বিজিবির নিয়মিত টহল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, চলছে বিজিবির নিয়মিত টহল

1 year আগে
আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ দিল ইউজিসি

আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ দিল ইউজিসি

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743