দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১০:৫৪, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সমাজসেবা অফিস

আগস্ট ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সমাজসেবা অফিস
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের একটি নথিতে একজন প্রার্থীর নামের পাশে প্রথমে ‘সিলেক্ট’ লেখা হলেও পরে সেটি কেটে ‘নো’ লেখা হয়েছে। এছাড়া প্রকাশিত চূড়ান্ত তালিকায় একই ব্যক্তির নাম পরপর দুটি সিরিয়ালে থাকার বিষয়টিও নজরে এসেছে।

এদিকে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম রসুল রাজা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যেন অন্তর্ভুক্ত না হন—এমন দাবি জানান। তাঁর অভিযোগ, পরবর্তীতে প্রকাশিত তালিকায় ছাত্রলীগের এক কর্মীর নাম দেখা গেছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় মেধার পরিবর্তে রাজনৈতিক পরিচয়, প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশ ও আর্থিক লেনদেনের প্রভাব থাকতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের বলা অভিযোগগুলো আমরা লিখে নিয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তীতে আপনাদের জানানো হবে।”

এদিকে নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেনের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

অভিযোগকারীদের ভাষ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদের চূড়ান্ত তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। এ নিয়ে সাধারণ প্রার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তবে নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেনের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলো তদন্ত করে সত্যতা উদঘাটন এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Recommended

শিবগঞ্জে  নারী উদ্যোক্তা মেলার সমাপনী 

শিবগঞ্জে  নারী উদ্যোক্তা মেলার সমাপনী 

2 years আগে
তীব্র শীত ও হিম শীতল বাতাসে জবুথবু কুড়িগ্রামের জনপদ

তীব্র শীত ও হিম শীতল বাতাসে জবুথবু কুড়িগ্রামের জনপদ

8 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743