দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:৫০, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে নির্বাচন ঘিরে স্বস্তি, নেই অপ্রীতিকর ঘটনা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে নির্বাচন ঘিরে স্বস্তি, নেই অপ্রীতিকর ঘটনা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশের মতো কুড়িগ্রাম জেলাতেও চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে এখন পর্যন্ত এ জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রশাসনের নিয়মিত নজরদারি ও তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানা গেছে।

চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলায় প্রার্থীরা কুড়িগ্রাম জেলা প্রশাসক ও কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী গণসংযোগ, জনসভা ও অন্যান্য প্রচার কার্যক্রম চালাচ্ছেন। দেশের কিছু অঞ্চলে নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনা ঘটলেও কুড়িগ্রামে তেমন কোনো চিত্র লক্ষ্য করা যায়নি। ফলে প্রার্থীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিয়মিত মাঠ পর্যায়ে নজরদারি ও সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের এই ভূমিকার ফলে এখন পর্যন্ত চারটি আসনেই রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কুড়িগ্রাম জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা সাংবাদিক মোঃ আর্শীবাদ রহমান বলেন, মঙ্গাকবলিত এই এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা হলে জনজীবনে বড় ধরনের ভোগান্তি তৈরি হতো। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক অনিরুদ্ধ রেজা জানান, মাঠ পর্যায়ে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলোচনায় তারা একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন।

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত নির্বাচনী মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, যাতে কেউ নির্বাচনী বিধি ভঙ্গ করতে না পারে। জেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম লক্ষ্য করা গেছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত কুড়িগ্রাম জেলার নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা। তাদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

Recommended

অক্টোবরে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫

অক্টোবরে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫

1 year আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্তে ইসির বৈঠক আজ

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক

7 days আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743