দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১১:১৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে কয়েক কোটি টাকার খাদ্যশস্য আত্মসাত, ৪ জেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অক্টোবর ২৮, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে কয়েক কোটি টাকার খাদ্যশস্য আত্মসাত, ৪ জেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

প্রায় দুই কোটি টাকার অধিক মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাৎ এবং মজুতে অনিয়মের অভিযোগে কুড়িগ্রাম খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের সমন্বিত কুড়িগ্রাম জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে কুড়িগ্রাম জেলা সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি  করেন। মামলার বাদী ও দুদকের উপ-সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরীফ আহমেদ, তৎকালীন সহকারী উপখাদ্য পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা তৎকালীন খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান ও কুড়িগ্রা্ম জেলার বর্তমান ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক।

তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নথিবহির্ভূত চাল মজুতের ঘটনায় কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

আসামিদের মধ্যে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক ছাড়া অন্য তিন কর্মকর্তা বদলি হয়ে বিভিন্ন জেলায় কর্মরত আছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহের নথি পর্যালোচনা এবং বাস্তব মজুত যাচাইয়ে বিভিন্ন অসঙ্গতি পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট দল। এর মধ্যে নথিতে থাকা চালের সঙ্গে বাস্তব মজুতের ঘাটতি, সংগ্রহ করা ধানের হিসাবের অসঙ্গতি এবং বিল পরিশোধের পরও গুদামে না পাওয়ার ঘটনা রয়েছে।

এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ১১ জানুয়ারি দুদকের একটি এনফোর্সমেন্ট দল কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের শিশু নিকেতন ও খলিলগঞ্জ গুদামে অভিযান চালায়। অভিযানে চাল ও ধানের মজুতসংক্রান্ত নানা অসঙ্গতির প্রমাণ পায় এনফোর্সমেন্ট দল। খাদ্যশস্য মজুত, সংগ্রহ এবং বিল পরিশোধে নানা ধরনের অসঙ্গতি দেখতে পান দুদকের কর্মকর্তারা। এসব অসঙ্গতির কারণে এজাহারে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রায় দুই কোটি এক লাখ ৭৫ হাজার ৩৫২ টাকা মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া কুড়িগ্রাম সদরের শিশু নিকেতন স্কুল সংলগ্ন গুদামের পশ্চিম গেটসংলগ্ন স্থানে নথিবহির্ভূতভাবে ১১৯ মেট্রিক টন চালের মজুত পায় এনফোর্সমেন্ট দল। যার মূল্য প্রায় ৬৯ লাখ ৩৯ হাজার ৯৫৯ টাকা। এসব চালের সংগ্রহ, ওজন, মজুত কিংবা পরিবহনসংক্রান্ত বৈধ কোনও নথি দেখাতে পারেননি গুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ। এ জন্য তার বিরুদ্ধে পৃথক আরও একটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে দুদক অভিযোগ করেছে, চার কর্মকর্তা পরস্পর যোগসাজশে মজুত ও সংগ্রহ সংক্রান্ত নথিতে অসঙ্গতি তৈরি করে বিপুল পরিমাণ সরকারি খাদ্যশস্য আত্মসাৎ করেছে। তদস্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পেলে তা আমলে নেওয়া হবে বলে এজাহারে উল্লেখ করেছে দুদক।

মামলার বাদী ও দুদকের উপসহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘অভিযানের পর আমরা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছিলাম। সম্প্রতি প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতে মামলা করেছি।’

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। আপনার কাছে জানলাম। এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।’

Recommended

কুড়িগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু; ছাত্র জনতার মানববন্ধন

কুড়িগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু; ছাত্র জনতার মানববন্ধন

12 months আগে
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ

10 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743