নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তিনি ভোলাহাট সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী সানজিদা সুলতানা। একজন কাঠমিস্ত্রির সন্তান হয়েও তাঁর এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃ’ষ্টি হয়েছে।
সানজিদা সুলতানা ভোলাহাট উপজেলার ধ’র’ম’পুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা হেলাল হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি। সীমিত সামর্থ্যের মধ্যেও পড়াশোনায় মনোযোগ ও ক’ঠো’র প’রি’শ্র’মে’র মাধ্যমে তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
এর আগে চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন সানজিদা। এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে তিনি আবারও নিজের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন।
তাঁর এই সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা গর্বিত। পাশাপাশি এলাকাবাসীও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, আ’র্থি’ক সী’মা’ব’দ্ধ’তা কখনোই মেধা ও ই’চ্ছা’শ’ক্তি’র পথে বা’ধা হতে পারে না—সানজিদার অর্জন তারই উজ্জ্বল দৃ’ষ্টা’ন্ত।
সানজিদার এই সাফল্য ভোলাহাটের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেছেন পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।


