দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৭:২৪, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন আহতরা

নভেম্বর ১৪, ২০২৪
in জাতীয়
A A
0
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন আহতরা

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ১৫ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়ে মধ্য রাতে হাসপাতালে ফিরেছেন জুলাই-আগস্ট আন্দোলনের আহতরা। এসময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন উপদেষ্টারা। এজন্য করণীয় ঠিক করতে বৃহস্পতিবার দুপুর ২টায় সচিবালয়ে আহতদের সঙ্গে কয়েক উপদেষ্টার বৈঠকের কথা জানানো হয় আন্দোলনরতদের।

দিনভর নানাজনের নানা আশ্বাসেও সড়ক থেকে সরাতে পারেনি আন্দোলনরতদের। তাদের দাবি ছিলো, স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্তত চারজন উপদেষ্টার সরাসরি আশ্বাস ছাড়া রাস্তা ছাড়বেননা জুলাই ২৪ এর আন্দোলনের আহতরা।

বুধবার রাত আড়াইটার দিকে নিটোরের সামনে হাজির হয় আইন, মৎস্য ও প্রাণী সম্পদ ও স্থানীয় সরকার উপদেষ্টা। সঙ্গে ছিলেন, নতুন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। আহতদের দাবি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমরা আমাদের যে ব্যর্থতা আছে, ঘাটতি আছে। সেখান থেকে শেখার চেষ্টা করছি। আপনারা যে রেগে আছেন, কষ্ট পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক।

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, আপনারা হাসপাতালে ফিরে যান। আমরা যে কথা দিয়েছি, আমাদের কথা রাখবো। আমরা যদি কথা রাখতে ব্যর্থ হই তাহলে আপনারা যেটা করবেন, সেটা আমরা মাথা পেতে নেবো।

উপদেষ্টা আশ্বাসেও খুব একটা মন গলেনি আহতদের। পরে তাদের অভিযোগ শুনতে ও উন্নত চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে দিনক্ষণ ঘোষণা করেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হবে। সেখানে আলোচনার ভিত্তিতে একটি রূপরেখা প্রণয়ন করা হবে।

এর আগে বুধবার দুপুরে আহতদের দেখতে নিটোরে গেলে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন আহতরা। এরপরই সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

Recommended

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

4 months আগে
এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের ১৪ নির্দেশনা

এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের ১৪ নির্দেশনা

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743