দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৪:৩৬, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জে ১৬ জনের মনোনয়ন দাখিল        

এপ্রিল ২৩, ২০২৪
in সারাদেশ
A A
0
উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জে ১৬ জনের মনোনয়ন দাখিল        

ছবি : শিবগঞ্জ প্রতিনিধি

Share on FacebookShare on Twitter

শহিদুল ইসলাম রনি, স্টাফ রিপোর্টার :

দ্বিতীয়ধাপে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যানসহ তিন পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন ও বিএনপি সমর্থিত একজনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন আলী মিঞা, জাসদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামাল হোসেন পলাশ ও বিএনপি সমর্থিত আশরাফুল হক। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন খান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শাহাবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি আল মামুন ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল আলম উজ্জল। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, আওয়ামী লীগের নেত্রী মোসা. নুরজাহান ও মুসলেমা খাতুন। ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারীদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

নির্বাচনে অংশ গ্রহণকারী সকল প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদী।

Recommended

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

2 years আগে

চাঁপাইনবাবগঞ্জে রেল স্টেশনে রেলপথ অবরোধ ও মানববন্ধন

7 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743