দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১০:২৭, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

আলমাছের পরিবর্তে জেলে আলমাস, মুক্তির নির্দেশ হাইকোর্টের

নভেম্বর ৮, ২০২৬
in জাতীয়
A A
0
আলমাছের পরিবর্তে জেলে আলমাস, মুক্তির নির্দেশ হাইকোর্টের

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কারাগারে থাকা আলমাসের করা রিটের শুনানি শেষে আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কারা কর্তৃপক্ষের প্রতি এই আদেশ দেন।

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কারাগারে থাকা আলমাসের করা রিটের শুনানি শেষে আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কারা কর্তৃপক্ষের প্রতি এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান এবং সহকারী অ্যার্টনি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ ও মারিয়া তানজিমাৎ।

এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে করা অনুসন্ধান (তদন্ত) প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আলমাস এই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। প্রকৃত আসামি আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার আলমাস সপরিবার ২০০৭ সালের আগে ঢাকা জেলার দোহারের দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা গ্রামে বসবাস করতেন। অপরদিকে প্রকৃত আসামির গ্রাম পূর্ব ধোয়াইর ওই একই ডাকঘরের অধীন। অন্যদিকে উভয়ের বাবার নামে অনেকাংশে মিল আছে। প্রকৃত আসামির বাবার নাম মো. খলিলুর রহমান (খলিল)। আর গ্রেপ্তার করা ব্যক্তির বাবার নাম শেখ খলিল। এই নামের সাদৃশ্য পরিচয় নির্ধারণে বিভ্রান্তি বাড়িয়েছে। এছাড়া ২০০২ সালে করা অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি আলমাছের ঠিকানা ভুলক্রমে ‘পূর্ব ধোয়াইর’ স্থলে ‘দক্ষিণ বাহ্রা’ লেখা হয়, যা মামলার নথিতে বহাল থাকে। মামলার রায় শেষে গ্রেপ্তারি পরোয়ানায় আসামি আলমাছের ঠিকানা ‘পূর্ব ধোয়াইর’–-এর পরিবর্তে ‘দক্ষিণ বাহ্রা’ লেখা হয়ে যায়।

এই মামলার বিবরণ থেকে জানা যায়, মো. আলমাছ ও মো. নাজমুল আলম মামুনের বিরুদ্ধে ২০০২ সালের ১০ এপ্রিল মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। সে মামলায় ২০০৪ সালের ১৯ জুন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১১ রায় দেন। ওই রায়ে মো. আলমাছকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে আসামির বর্তমান ঠিকানা মিরপুরের পাইকপাড়ার আহমেদনগর উল্লেখ করা হয়। রায় ঘোষণার সময় আলমাছ পলাতক ছিলেন। এদিকে গ্রেপ্তারি পরোয়ানার পর আলমাসকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান।

Recommended

কুরআনের হাফেজ তাকরিমের মর্মান্তিক মৃত্যু

কুরআনের হাফেজ তাকরিমের মর্মান্তিক মৃত্যু

2 years আগে
র‍্যাবের মুখপাত্র হলেন লে. কর্নেল মুনীম

র‍্যাবের মুখপাত্র হলেন লে. কর্নেল মুনীম

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743