দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:৩২, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

“আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়”: রামেক হাসপাতালে সচেতনতামূলক র‍্যালি

জুন ৬, ২০২৬
in সারাদেশ
A A
0
“আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়”: রামেক হাসপাতালে সচেতনতামূলক র‍্যালি
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

“আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক র‍্যালি করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।

শনিবার সকাল সাড়ে ১০টায় রামেক হাসপাতাল প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক এই র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ সাংবাদিকদের বলেন, “ডেঙ্গু রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সরকার। ‘ডেঙ্গুমুক্ত রাজশাহী’ তথা ‘ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এখন থেকে প্রতি শনিবার সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।”

তিনি আরও বলেন, “রোগ ছড়ানোর আগেই তা নির্মূল করার পদক্ষেপ নিতে হবে। এর অংশ হিসেবে এখন থেকে প্রতি শনিবার সকল অফিস-আদালতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। এই কার্যক্রম কেবল শহর বা সরকারি অফিসেই সীমাবদ্ধ থাকবে না; বরং ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত তা বিস্তৃত করা হবে। পাশাপাশি সকল ব্যক্তিমালিকানাধীন ও বেসরকারি প্রতিষ্ঠানকেও এই পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় আনা হবে।”

নাগরিকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, “কোথাও যেন পানি জমতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করি, তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব।” এ সময় ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাংবাদিকদেরও এই সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম। এছাড়াও রামেক হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এই র‍্যালিতে অংশ নেন।

Recommended

ডাকসুর ভিপি শিবিরের সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

ডাকসুর ভিপি শিবিরের সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

9 months আগে
কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য

কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743